September 22, 2026, 5:38 pm

টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • আপডেট Tuesday, September 22, 2026
  • 5 জন দেখেছে

মো: জাফর আলী :: সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেটের ইউনিয়ন ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
সমাবেশে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু বলেন, কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল রাজপথে সোচ্চার থাকবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
বিক্ষোভ মিছিলে যুবদল নেতা আলমগীর হোসেন ভাসানী, রাজন আহমেদ, আকাশ, বেলাল খান, কাজল মণ্ডল, পাপন, মেহেদী হাসানসহ টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর