July 4, 2026, 7:13 pm

টঙ্গীতে সড়ক দুর্ঘনায় নিহত ১, আহত পুলিশ সদস্য

Reporter Name
  • আপডেট Sunday, August 17, 2025
  • 74 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ সড়কের চেরাগআলী বাসস্ট্যান্ড বিআরটি ফ্লাইওভারে উপরে তেলবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে চেরাগআলী এলাকায় ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এপিবিএন-১ এ কর্মরত এএসআই মো. সাঈদ হোসেন, তার বড় ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তারকে (৪০) নিয়ে তার মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে ব্যাংকে যাচ্ছিলেন। এমন সময় একটি তেলবাহী ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্যের ভাবি নিহত হয় এবং পুলিশ সদস্য আহত হয়। পরে স্থানীয় লোকজন টঙ্গী পশ্চিম থানা পুলিশকে সংবাদ দিলে টঙ্গী পশ্চিম থানার এস আই মো. হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নেন এবং আহত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায় এবং ট্রাকটি টঙ্গী পশ্চিম থানা পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর বলেন, লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর