October 3, 2026, 12:14 pm

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, কাভার্ড ভ্যান আটক

Reporter Name
  • আপডেট Monday, September 14, 2026
  • 27 জন দেখেছে

স্টাফ রিপোর্টার টঙ্গীঃ গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় রাব্বি (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুল ছুটির পর বাসায় ফিরছিল শিশু রাব্বি। এ সময় নতুন বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘এই ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর