October 3, 2026, 10:28 am

টঙ্গীতে সড়কে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৭

Reporter Name
  • আপডেট Saturday, October 3, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীর কলেজ গেট এলাকায় ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে হকার ও চাঁদাবাজদের সাথে পথচারীদের সংঘর্ষে  প্রায় ৭ জন আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ এক হকারকে আটক করেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে টঙ্গীর কলেজ গেটে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী কলেজ গেট, ফুটপাত ও মহাসড়কে অসংখ্য ভাসমান দোকান ও ভ্যানগাড়িতে বিভিন্ন পণ্যের ব্যবসা করছে। ফুটপাতে ও মহাসড়কে এলোমেলো দোকান বসায় পথচারীদের যাতায়তে বিঘ্ন ঘটে। রাত ৯টায় কয়েকজন চাঁদাবাজ ভ্যানগাড়ি মহাসড়কে থাকা অবস্থায় চাঁদা আদায় করার সময় তিন পথচারী ভ্যানগাড়ি এক পাশে সরিয়ে চাঁদা আদায়ের কথা বললে হকার ও চাঁদাবাজদের সঙ্গে পথচারীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে দুই পক্ষের অন্তত ৭ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ অন্যান্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। এই ঘটনায় পুলিশ এক হকারকে আটক করেছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় একজন হকারকে আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর