August 25, 2026, 7:06 am

টঙ্গীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক আসামী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, April 9, 2024
  • 144 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক আসামি সিফাত উল্লাহ (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। সোমবার রাতে সদর থানার জোড়পুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সিফাত উল্লাহ গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ৩১ মার্চ রাতে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ পূর্বপাড়া এলাকায় একটি বাড়িতে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর