August 24, 2026, 5:46 am

টঙ্গীতে শ্রমিক নেতা শহীদুল হত্যা মামলার অন্যতম আসামী রফিকুল ইসলাম গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, December 11, 2023
  • 150 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর আলোচিত শ্রমিক নেতা শহীদুল হত্যা মামলার অন্যতম আসামী মো. রফিকুল ইসলাম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সাতাইশ রাজনগর এলাকার মৃত আঃ গণি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শ্রমিক নেতা শহীদুল হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদের মধ্যে এজাহারনামীয় আসামী সোহেল রানা ওরফে বাবু ও সন্দিহান আসামী রাতুল এর বিজ্ঞ আদালতে প্রদান করা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রফিকুল ইসলামের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। গ্রেফতারকৃত রফিকুলকে আজ সোমবার বিজ্ঞ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ (পিপিএম) বলেন, শ্রমিক নেতা শহীদুল হত্যা মামলায় এখন পর্যন্ত ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর