June 2, 2026, 4:07 am

টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল হত্যা মামলায় এজাহাভুক্ত আসামি হানিফ গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, July 9, 2023
  • 144 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ছয় নম্বর আসামি মো. হানিফকে গ্রেফতার করেছে পুলিশ। শিল্প পুলিশের একটি সূত্র গতকাল রোববার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শহিদুলসহ তিন শ্রমিকনেতার ওপর হামলায় নেতৃত্ব দেন ‘হানিফ ম্যানেজার’ নামে পরিচিত মো. হানিফ। তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী কামরুল ইসলামের ঘনিষ্ঠ। তাঁর বাড়ি টঙ্গীর গুটিয়া এলাকায়। হানিফ ও কামরুল সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। গ্রেফতারের পর রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
শহিদুল ইসলাম ছিলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি। গত ২৫ জুন টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার ‘প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড’ কারখানায় শ্রমিকদের পাওনা টাকা আদায়ে কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন তিনি। এ ঘটনায় ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনের বিরুদ্ধে মামলা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার। এরপর ওই দিনই মাজাহারুল নামের এক আসামিকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ। মাজাহারুল বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক ছিলেন। এর মধ্যে গত বৃহস্পতিবার মামলাটির তদন্তভার হস্তান্তর করা হয় গাজীপুর জেলা শিল্প পুলিশকে। এর মধ্যেই দ্বিতীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় হানিফকে।
মামলার বাদী কল্পনা আক্তার অভিযোগ করে বলেন, হামলাকারীরা মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসী। তাঁরা শ্রমিকনেতা পরিচয় দিয়ে মালিকপক্ষের হয়ে হামলা চালিয়েছেন। আর স্থানীয় ‘ভূমিদস্যু’ কামরুলের নির্দেশে সে হামলায় নেতৃত্ব দেন তাঁরই ম্যানেজার হানিফ। তবে মামলার এজাহারে কামরুলের নাম নেই। তা ছাড়া কামরুলও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, ‘আমরা হানিফকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। তাঁর রিমান্ড চাওয়া হবে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর