মো: জয়নাল আবেদীন সরকার, টঙ্গী :: টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী জোনের হল রুমে টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী ইঞ্জি. এম এম হেলাল উদ্দিনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী ইঞ্জি. এম এম হেলাল উদ্দিন, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী এম এম নাছির উদ্দিন, সাবেক কাউন্সিলর সাদেক আলীসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। আয়োজিত অনুষ্ঠানে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যসের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে শেখ রাসেলের ৬০তম জন্মদিনের কেক কেটে উপস্থিত সকলের মাঝে তবারকসহ বিতরণ করেন।