October 3, 2026, 10:41 am

৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ মোল্লার উদ্যোগে টঙ্গীতে শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, April 5, 2026
  • 137 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুরের টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে শিশুদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় ধুমকেতু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ মোল্লার তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান।
আয়োজক আবুল কালাম আজাদ মোল্লা বলেন, দেশে হামের প্রাদুর্ভাবের কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। তিনি বলেন, “৪৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি শিশুকে সুস্থ ও নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অভিভাবকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, অতীতে তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং ভবিষ্যতে কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডে একটি স্থায়ী ক্লিনিক স্থাপনের মাধ্যমে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর