May 15, 2026, 4:09 am

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার স্মৃতি ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, July 15, 2023
  • 154 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গতকাল শনিবার ১৫ জুলাই ২০২৩ইং রাত ৮ টায় শিলমুন ঈগল ক্লাবের উদ্যোগে, ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের আয়োজনে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলালের সভাপতিত্বে শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার স্মৃতি ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ইং সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লা খান। শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার স্মৃতি ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্ট-সিজন-২ এর উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনে ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ বিভাগ) উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব-উজ-জামান, পিপিএম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন মোঃ আনোয়ার হোসেন, মোসাঃ লাভলী বেগম, মোঃ মনির হোসেন সাগর, মোঃ সোহেল রানা, শাখাওয়াত হোসেন সুজন, মোসাঃ রুবী আক্তার, মোঃ ওসমান মাহমুদ, কামরুল হাসান সুজন সরকার, মোসাঃ নাহিদা পারভীন, মোঃ কিরণ আহম্মেদ, মকবুল হোসেন, আশরাফুল ইসলাম তুষার, তাহমিনা আক্তার রেবা, আল আমিন হোসেন প্রমুখ। খেলাটি অনুষ্ঠিত হবে রাত ৮টায়। এই খেলায় অংশগ্রহণ করবেন হাজী আঃ গফুর স্মৃতি সংসদ বনাম মরহুম রুহুল আমিন স্মৃতি সংসদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর