May 31, 2026, 5:22 pm

টঙ্গীতে র‌্যাবের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • আপডেট Sunday, February 22, 2026
  • 93 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।
শনিবার রাতে টঙ্গীর দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল রোডের রাশিদা মঞ্জিলের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  এসময় তাদের বাসা তল্লাশি করে ৮১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮৭ হাজার ৪শত টাকা উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) রাকিব হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলা সদরের কাটিগ্রাম এলাকার হারেস মিয়ার মেয়ে লাভলী আক্তার (৩৪) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মোঘলটোলা সফুল্লখিলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গী দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে উল্লেখিত মাদক ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর