October 8, 2026, 12:02 pm

টঙ্গীতে র‌্যাবের অভিযান ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, December 18, 2025
  • 285 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা: চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে টঙ্গীতে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১ এই তথ্য জানায়। এর আগে ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টঙ্গীর হিমারদীঘী এলাকার নুর মোহাম্মদের ছেলে সোহেল মিয়া (২৪), মরকুন পশ্চিম পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মামুন মিয়া (২৫), একই এলাকার হানিফ মিয়ার ছেলে হৃদয় (২৫), গোপালপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে আলামিন মিয়া (২৪) ও মরকুন পশ্চিম পাড়া এলাকার হাবুল মিয়ার ছেলে মামুন হোসেন (২৪)।
র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান (পিপিএম-সেবা) জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা এবং গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর