June 2, 2026, 10:17 am

টঙ্গীতে যুবদল নেতা শেখ সুমনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • আপডেট Wednesday, March 11, 2026
  • 98 জন দেখেছে

মোঃ জাফর আলী: গাজীপুরের টঙ্গীতে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া রসুলবাগ এলাকায় ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে অসুস্থ যুবদল নেতা শেখ সুমনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং তাঁর পরিবারসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক টঙ্গী পশ্চিম থানা কৃষকদল জালাল খলিফা, ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মন্ডল, ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সভাপতি রাহিন আহমেদ, যুবদল নেতা মনির, ঐক্য, বাবু, সুজনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর