July 9, 2026, 9:02 am

টঙ্গীতে ছাত্রদল নেতা আরিফের বিরুদ্ধে ছিনাতইয়ের অভিযোগ

Reporter Name
  • আপডেট Wednesday, October 4, 2023
  • 149 জন দেখেছে
মোঃ জাফর আলী :: টঙ্গীতে ছাত্রদল নেতা আরিফের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত আনুমানিক নয়টায়  টঙ্গীর বড়দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আলমগীর জানান, আমি দীর্ঘদিন যাবৎ দেওড়া ফকির মার্কেট মাছ বাজারে মাছের ব্যবসা করে আসছি এবং গত ৩  তারিখ মঙ্গলবার  রাত ৯টায় আমাদের মাছের দোকান বন্ধ করি এবং আগামী কালের জন্য মাছ ক্রয় করে আনার জন্য বাজার থেকে বের হই, এমতাবস্থায় মোঃ আরিফ (২৬), পিতা-অজ্ঞাত, এবং রাতুল (১৯), পিতা-কবির, অজ্ঞাত আরো বেশ কয়েকজন , আমাকে  ও আমার চাচাতো ভাই বিপুল ইসলাম (১৮) ডেকে বাজারের বাহিরে নির্জন জায়গা নিয়ে যায় এবং সেখানে আগে থেকেই আরও বেশ কয়েকজন উপস্থিত ছিল, এমতাবস্থায় আমরা সেখানে উপস্থিত হলে তারা আমাদের সাথে কোন প্রকার কথা বার্তা বলা ছাড়াই এলোপাধাড়ী ভাবে কিলঘুষি মারতে থাকে এবং আমাদের সাথে থাকা নগদ ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা ও ২টি স্মার্ট ফোন, যার বাজার মূল্য ৫৩,০০০/- (তেপ্পান্ন হাজার) টাকা জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মার্কেটের মালিকের সাথে কথা হলে তিনি জানান, ভোক্তভোগী আলমগীর ও বিপুল তারা দীর্ঘ দিন যাবৎ আমার মার্কেটে মাছের ব্যবসা করে। অভিযুক্ত আরিফ ও রাতুল তাদের বাজার থেকে ডেকে নিয়ে যায় বলে আমি জানতে পারি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
প্রত্যক্ষদর্শী কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, আমরা আলমগীর ও বিপুলকে অভিযুক্ত আরিফ ও রাতুল মাছ বাজার থেকে ডেকে নিয়ে যেতে দেখেছি। তার কিছুক্ষন পরে জানতে পারি তারা তাদের কাছে থেকে নগদ টাকা ও মোবাইল মারধর করে নিয়ে গিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আরিফের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, তিনি টঙ্গী আউচ পাড়া এলাকার ডেফোডিল স্কুলের শিক্ষক এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানার এসআই আরিফ হোসেন অভিযোগের তদন্তকারী অফিসার এর সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। আমি ঘটনাস্থলে তদন্তে গিয়ছিলাম কিন্তু অভিযুক্ত আরিফের সাথে সাক্ষাৎ হয়নি। সে ও অভিযুক্ত অন্যান্যরা পলাতক রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর