July 4, 2026, 5:08 am

টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

Reporter Name
  • আপডেট Thursday, July 2, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শিল্পনগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও বিভিন্ন কারখানায় হুমকির ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। এতে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনকে এজাহারভুক্ত এবং ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় গত দুই দিনে ১১ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরি (২৮), সাগর ওরফে নয়ন (২০)। এর আগে মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) ও রনি খান (৩৯) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্জিত মালামালের (ঝুট) ব্যবসা করে আসছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। গত ২৭ জুন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। চাঁদা দিতে অস্বীকার করায় ২৮ জুন দুপুরে তার ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেয় তারা। একপর্যায়ে একটি কারখানায় প্রবেশ করে বর্জিত মালামাল বিক্রি না করতে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর