August 24, 2026, 1:16 am

টঙ্গীতে যুবদলের ৭ নেতাকর্মী আটক

Reporter Name
  • আপডেট Tuesday, July 16, 2024
  • 153 জন দেখেছে

 স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করার সময় যুবদলের ৭ নেতাকর্মীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে যুবদল কর্মী মাহবুব ও রবি উরফে রাব্বীর নাম প্রকাশ করেছে পুলিশ। বাকীদের নাম পুলিশ প্রকাশ করেনি।
জানা যায়, কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে টঙ্গীতর চেরাগআলী এলাকায় মিছিল বের করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজন যুবদল কর্মীকে আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, মিছিলের চেষ্টা করায় যুবদলের সাতজনকে আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর