October 29, 2026, 7:33 pm

টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে যুবদল নেতা বেপারী জুয়েল রানা

স্টাফ রিপোর্টার, টঙ্গী::
  • আপডেট Thursday, October 29, 2026
  • 18 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য বেপারী মো. জুয়েল রানার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় যুবদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সদস্যসচিব বশির মাতব্বর, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা ১ নং যুগ্ম আহ্বায়ক মো. বাপ্পি মির্জা, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ফয়সাল বেপারী, গাজীপুর মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা রাসেল হাওলাদার, সোহেল ও সোহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে যুবদল নেতা বেপারী মো. জুয়েল রানা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার-ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করা। তিনি বলেন, যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকতে চাই। আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের লক্ষ্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর