July 10, 2026, 12:35 am

টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, December 18, 2023
  • 119 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশ উদ্ধার করেন পূর্ব থানা পুলিশ। মৃত ওই ব্যবসায়ীর নাম আবুল হাসান (৩৫)। সে পিরোজপুর জেলার জিয়ানগর থানার কলারন গ্রামের আলী আহম্মেদের ছেলে। আবুল হাসান জনৈক সেলিম খানের ছয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবুল হাসান পেশায় একজন আঠা ব্যবসায়ী। রবিবার রাতে স্ত্রী সাথী আক্তারের সাথে পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটি হয়। পরে পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় স্বামী আবুল হোসেন। সকালে ওই কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্ত্রী সাথী আক্তার আশপাশের লোকজনদের ডাকেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রীয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর