সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বৃহস্পতিবার টঙ্গী থানা প্রেসক্লাবের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কাজী কামরুল। স্বজন সমাবেশ টঙ্গী শাখার সহ-সভাপতি শেখ মো. রোমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক রফিকুল ইসলাম, অমল চন্দ্র ঘোষ, পলাশ প্রধান, আবু সালেহ মুসা, তাওহিদুল ইসলাম, আওলাদ হোসেন, সুজন সারোয়ার, ইফতেখার রায়হান, লিটন মিয়া, জসিম উদ্দিন মাস্টার, বিএ রায়হান, মোস্তাকিম খান, জাহাঙ্গীর আকন্দ, জাহাঙ্গীর মোল্লা, হানিফ হোসেন, মোস্তফা মিয়া, কাজী রোকেয়া কেয়াসহ টঙ্গীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা। অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সম্মানে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে তোবারক বিতরণ করা হয়।
অপরদিকে “কর্মে কৌলীন্যে অনন্য এক জীবন” স্লোগানকে সামনে রেখে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুরআন খতম, এতিমদের মাঝে উন্নতমানের খাবার ও নগদ অর্থ বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী স্টেশন রোডে টঙ্গী জামিয়া হামিদিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম করেন।
টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা প্রতিনিধি এবং স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী থানা স্বজন সমাবেশের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রোমান। এতে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তর টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মো. জাকির হোসেন, পূর্ব থানা প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, সাংবাদিক নাঈমুল হাসান, চিকিৎসক হুমায়ুন কবির, মো. সালমান হোসেন, হাফেজ শেখ আহমেদ, সাকিবুল হাসান, সাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। বিশেষ দোয়া মোনাজাত শেষে এতিমসহ উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।