May 18, 2026, 6:16 pm

টঙ্গীতে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী::
  • আপডেট Sunday, January 5, 2025
  • 65 জন দেখেছে

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মোটরসাইকেলের চাকার সাথে বোরকা পেঁচিয়ে শান্তা (১৬) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার করনা গ্রামে। তার পিতার নাম শাহজাহান। আজ রবিবার সকালে টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রোড এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শান্তা মোটরসাইকেলে করে তার মামা হিমেলের সঙ্গে ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টঙ্গী স্টেশন রোড এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের চাকার সঙ্গে অসাবধানতাবশত শান্তার বোরকা পেঁচিয়ে গেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সে কোন কলেজের ছাত্রী তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর