মাহাবুবুর রহমান জিলানী :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার টঙ্গীর নতুন বাজার মৈত্রী শিল্পের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিবসটি উলক্ষে মৈত্রী শিল্পে বঙ্গবন্ধু স্মৃতি লাইব্রেরীর সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো: সেলিম খান, কারখানা ব্যবস্থাপক মহসিন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো: ইউনুস আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো: জিল্লুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথই আমাদের পথ। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তিনি চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। আমাদের সব সংকটে, চলার পথে পাথেয়। তিনি বাঙালির দুঃখের একমাত্র বাতিঘর। স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়ে তুলতে কাজ করে যাবো।