শামীমা খানম :: টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অসহায় হতদরিদ্রের মাঝে মানবিক সেবায় এগিয়ে উক্ত সংগঠনের সকল নেতা কর্মীরা। বুধবার রাতে বউবাজার টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তপক্ষ অসহায় দরিদ্রের দোকান সাজিয়ে দিয়েছেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। গাজীপুর মহানগর টঙ্গীর 57নং ওয়ার্ডে অবস্থিত টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন অসহায় হতদরিদ্র, গরিব মানুষের সাহায্য সহযোগিতায় সবার চেয়ে এগিয়ে। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রয়েছে নানাবিধ সেবা প্রদানের নিমিত্তে কাজ করে যাচ্ছেন টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন। সুদ মুক্ত নগরী করার লক্ষ্যে নিজের সংগঠনের সদস্য ছাড়া ও অন্যান্য সকল সদস্যদের সুদবিহীন টাকা লোনের মাধ্যমে মানুষের সাহায্যে এগিয়ে আসার অনুপ্রেরণা। টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক মানুষের সেবা সাহায্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত প্রাণ। এইসব মানবিক সেবায় কাজ করছেন আবু হানিফ, সেলিম দেওয়ান, শফিক, হেলাল খান, রহমান, রাসেল, নুর মোহাম্মদ, দুলাল, রবিন, রুবেল খান, জহির খান , রুবেল মিয়া, ভাসানী, জাহিদ ,শরীফ, আরিয়ান খান জনি, হাবিব ,সাঈদ ও আপন।