নিজস্ব প্রতিবেদক:: শিল্পনগরী টঙ্গীতে আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়ার দৃপ্ত শপথ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সামাজিক সংগঠন ‘মানবতার বাতিঘর’। গ্ত শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে টঙ্গীর মরকুন কবরস্থান মসজিদে সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম দিপুর দিকনির্দেশনায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আরাফ রিফাত, দপ্তর সম্পাদক নুরে আলম আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজ। মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মানবতার বাতিঘর সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, “সংগঠনের প্রধান উপদেষ্টা জননেতা নুরুল ইসলাম দিপুর দিকনির্দেশনায় আমরা আর্তমানবতার সেবা, দুস্থদের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করতে চাই। বিশেষ করে স্থানীয় দুঃস্থ ও অসহায় মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং মানবিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ‘মানবতার বাতিঘর’-এর আগামী দিনের পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।” অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।