July 9, 2026, 5:29 am

টঙ্গীতে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, September 25, 2023
  • 167 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ২টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  মৃত ওই কিশোরীর নাম সাবিকুন নাহার সাদিয়া (১৬)। সে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার মধ্যকলারাণ গ্রামের আশরাফ আলী শিকদারের মেয়ে। সাদিয়া টঙ্গীর দত্তপাড়া এলাকার জনৈক আব্দুর রহমান শিকদারের ভাড়া বাড়িতে পরিবারের সাথে বাস করত।

সাদিয়া টঙ্গীর জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন বালিকা মাদরাসার ছাত্রী। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে বাসায় নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে সাদিয়া। রাত ২টার দিকে সাদিয়ার কক্ষে আলো জ্বলতে দেখে বড় ভাই সাইফুল ইসলাম সিকদার তার কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত নিথর দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সোমবার ভোরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুস্তাফিজুর রহমান বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর