August 4, 2026, 8:52 pm

টঙ্গীতে মাদকসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট Tuesday, August 4, 2026
  • 24 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী::  গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযানে আলমগীর ওরফে ‘কলা আলমগীর’ নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, আটক আলমগীর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি তাৎক্ষণিক জানাতে পারিনি ডিবি পুলিশ।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর