May 31, 2026, 6:26 pm

টঙ্গীতে মহানগর যুবদল নেতা মোহাম্মদ আলীর উদ্যোগে মশা নিধন কর্মসূচি

Reporter Name
  • আপডেট Wednesday, February 18, 2026
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীতে ডেঙ্গু মশা এক অস্বস্তিকর ছায়া বিস্তার করেছে, ঠিক তখনই মানবিক দায়বদ্ধতার দীপ্ত উচ্চারণ নিয়ে মাঠে নেমেছে মহানগর যুবদল। জনদুর্ভোগ লাঘবে এই উদ্যোগ কর্মসূচি গ্রহণ করেছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী।
গত মঙ্গলবার বিকেলে থেকে টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজস্ব অর্থায়নে উদ্বোধন করা হয় মাসব্যাপী মশা নিধন কর্মসূচি। ফগার মেশিনের ধোঁয়ায় ড্রেন, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনার স্তূপে ছড়িয়ে দেওয়া হয় মশকনাশক ওষুধ যেন জনজীবনের বিষণ্ন প্রহরে একটুকরো স্বস্তির নিশ্বাস।
স্থানীয় বাসিন্দারা জানান, সিটি কর্পোরেশনের সেবা যখন প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তখন এমন মানবিক উদ্যোগ আশার প্রদীপ জ্বালায়। জনস্বার্থে এগিয়ে আসার এই প্রয়াস তাদের কাছে কেবল একটি কর্মসূচি নয়, বরং দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত।
কর্মসূচি চলাকালে মোহাম্মদ আলী বলেন, রাজনীতি কেবল শ্লোগান আর সভা-সমাবেশে সীমাবদ্ধ নয় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। জনগণের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের মূল লক্ষ্য। তিনি ঘোষণা দেন, পর্যায়ক্রমে ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বড় দেওড়া গ্রাম বিএনপির সাবেক সভাপতি মোঃ কুদ্দুস মোল্লা, প্রাইম জেনারেল হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক আ: সালাম, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির ওয়ার্ড সভাপতি বদিউজ্জামান, সমাজ সেবক আঃ সালাম, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা তানজিদ ইবনে আমির, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষাই এখন সবচেয়ে বড় রাজনীতি। আমাদের এই কর্মসূচি প্রমাণ করে, জনকল্যাণে আমরা সর্বদা সচেষ্ট। যেখানে প্রয়োজন, সেখানেই উপস্থিত থাকাই আমাদের দায়িত্ব। জনগণের পাশে থেকে বাস্তব কাজের মাধ্যমে আস্থা অর্জনই আমাদের প্রত্যয়। মশা নিধনের এই প্রয়াস কেবল একটি কার্যক্রম নয় এ যেন জনমানসে আস্থা ফিরিয়ে আনার এক সাহসী উচ্চারণ দায়িত্ববোধের আলোকবর্তিকা হয়ে উঠুক এমন প্রতিটি মানবিক উদ্যোগ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর