August 30, 2026, 3:58 pm

টঙ্গীতে ভুয়া পুলিশ আটক ১টি ওয়াকিটকিসহ খেলনা পিস্তল উদ্ধার

Reporter Name
  • আপডেট Sunday, August 30, 2026
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গী স্টেশনরোড এলাকায় থানার সামনে ভুয়া পুলিশকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তার ব্যবহৃত গাড়ি ও হেফাজত হতে ১টি ওয়াকিটকি, ১টি হুটার, ১টি খেলনা পিস্তল, ১টি সিগন্যাল লাইট জব্দ করা হয়েছে।
আটককৃত আলফি (২৪)৪৭নং ওয়ার্ড টঙ্গী মরকুন কোকোলা গেইট ইয়াসিন ইকবাল সুমনের ছেলে। আজ শনিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে টঙ্গী র্পূব থানার সামনে সড়ক দিয়ে একটি প্রাইভটেকার যোগে হুটার বাজিয়ে ও পুলিশি সিগন্যাল লাইট জ্বালিয়ে দ্রুত গতিতে সড়ক অতিক্রম করছিলেন। এসময় সরকারি অনুমোদিত কারণ বা প্রটোকল ছাড়া সাধারণ সড়কে এভাবে জরুরি সিগন্যাল ব্যবহার করে যাতায়াত করতে দেখে ঘটনাস্থলে উপস্থতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ জিয়াউল হক এর মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাৎক্ষণিক ওই গাড়িটি থামানোর নির্দেশ দেন। গাড়িটি থামানোর পর চালকের আসনে থাকা ব্যক্তির পরিচয় ও হুটার ব্যবহারের কারণ জানতে চাওয়া হয়। এসময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দেন। পরে জিজ্ঞিাসাবাদে তার কথার্বাতা উল্টাপাল্টা এবং তিনি পুিলশের কোনো বৈধ পরিচয়পত্র প্রর্দশন করতে না পারায় ভুয়া পুলিশ সন্দেহে তাকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে নিজে পুলিশ নন বলে স্বীকার করেন। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মাকসুদুল আলম এর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা ও প্রতারক আলফির বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর