August 25, 2026, 11:16 am

টঙ্গীতে ব্যবসায়ী কল্যাণ সমিতির সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, March 14, 2024
  • 190 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতি উদ্যোগে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় মহানগরীর বিভিন্ন স্থানে স্থাপিত এসব পণ্য বিক্রয় কেন্দ্র থেকে সকল ধরনের জনগণ সহজেই চিনি, ছোলা, প্যাকেট আটা, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন বলে তিনি জানান।
গাজীপুর মহানগরের টঙ্গী বাজার ও হাড়িনাল বাজার এলাকায় জেলা প্রশাসক পণ্য বিক্রয় কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং ভোক্তার হাতে পণ্য তুলে দিয়ে বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি), গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেল, বাজার কমিটির সদস্যবৃন্দসহ বিক্রেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর