July 9, 2026, 6:57 pm

টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে: সরকার জাবেদ আহাম্মেদ সুমন

Reporter Name
  • আপডেট Thursday, July 9, 2026
  • 16 জন দেখেছে

মো: জাফর আলী :: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা ˆতরি করার লক্ষ্যে লেইস (খঅওঝঊ) প্রকল্পের আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গাজীপুরের টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে টঙ্গীস্থ টিএন্ডটি কলোনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়| উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন|

এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে পরিবেশগত সংকট দিন দিন তীব্র হচ্ছে| এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই| পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র‍্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে|
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে| এটি কোনো একদিনের কর্মসূচি নয় পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে|
তিনি আরো বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ| একটি পূর্ণবয়স্ক গাছ প্রতিনিয়ত যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কৃত্রিমভাবে উৎপাদন করতে গেলে বিপুল অর্থ ব্যয় হতো| তাই প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যার দায়িত্ব নিতে হবে| শুধু গাছ লাগালেই হবে না, সেটিকে বড় করে তোলাও সমান গুরুত্বপূর্ণ|
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সবার ˆনতিক দায়িত্ব| শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে| তাহলেই একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে| অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের সার্বিক অবস্থা পরিদর্শন করেন| এ সময় তিনি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন|
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক সদস্য ও টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ| শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর