জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার :: “বৈশ্বিক পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা” শীর্ষক “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” উপলক্ষে আজ শুক্রবার বিকেলে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তন (আই.আর.আই) টঙ্গী বাজারে দিবসটি পালিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনাইটেড প্রেসক্লাবের আহ্বায়ক ও নিউজ ২১ বিডি. নেট এর বাংলাদেশের সম্পাদক শরীফুল ইসলাম খাঁন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ডেইলী এশিয়ান এজ এর সম্পাদক সেলিম ওমরাও খাঁন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডা: জয়নাল আহমেদ, মোঃ ওসমান আলী, কাজী সেলিম, পারুল খাঁন, নাসির উদ্দিন বুলবুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশে যে হারে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীর সংখ্যা বাড়ছে, তুলনা মূলক ভাবে সেই হারেই ভয়হীন স্বাধীন সাংবাদিকতা কমছে। মতপ্রকাশের স্বাধীনতা সব ধরনের মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশর্ত। সরকারকে সংবিধান মেনেই তথা তাদের ক্ষমতানুযায়ী স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে পরিচিত মুক্ত, স্বাধীন ও বহুমুখী প্রচার মাধ্যমগুলোকে ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। এছাড়াও নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে হবে। সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীরা তার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে গঠনমূলক আলোচনা ও সমালোচনা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান। পরিবেশ-প্রকৃতি জীববৈচিত্রের জন্য ক্ষতিকর ও সব ধরনের দূষণের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নীতি নির্ধারণী মহলের নজরে আনার দাবী জানান।