স্টাফ রিপোর্টার : টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের পিতা, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইদুর রহমান আজ বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮২) বছর। তিনি স্ত্রি, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বুধবার বাদ জোহর টঙ্গীর ফকির মার্কেট জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে পাগার মন্ডল বাড়ি পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি, শামসুন্নাহার ভূইয়া এমপি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ, কাউন্সিলর খালেদুর রহমান রাসেল, দৈনিক বিজয়বাংলা টিভিডটকম এর প্রকাশ ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।