September 24, 2026, 1:31 am

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, September 23, 2026
  • 28 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বাতেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ হেফাজতে নিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহত আব্দুল বাতেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার এওসিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে দত্তপাড়া বনমালা রেলগেটের পশ্চিম পাশে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যান বৃদ্ধ আব্দুল বাতেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর