July 22, 2026, 9:37 pm

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, July 22, 2026
  • 27 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক বেপারি(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে চেরাগ আলী মার্কেট এলাকায় হাইটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। মৃত ফজলুল হক বেপারি গাজীপুর জেলার কাপাসিয়া থানার চিনাডুলি গ্রামের মৃত আব্দুল মতিন বেপারির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওয়ার্কশপে বিদ্যুতের কাজ করছিলেন বৃদ্ধ ফজলুল হক বেপারি। এ সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে পেট ও কোমরে গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর