সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীতে বিদেশি মদ সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাজাহারুল ইসলাম সুজন, হাত কাটা সুজন (৩০),মোঃ রাকিবুর রহমান , উল্লাস (৩২),মোঃ রবি (২২),মোঃ হৃদয় হোসেন আব্দুল্লাহ (২৩)মোঃ মিরাজ হোসেন , অমি (২১),মোঃ সুজন (২১),মোঃ হৃদয় হোসেন (২০)। পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় অভিযুক্ত মাদক কারবারিরা অবৈধ ভাবে আনা ৭ বতল বিদেশি মদ বিক্রি উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় এসম অজ্ঞাত তাদের আরেক সহকারী পালিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পেরন করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদের বাজার মূল্য ২৬ হাজার টাকা।