জয়নাল আবেদীন সরকার, টঙ্গী :: “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন”-এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে সামাজিক সংগঠন বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অডিটোরিয়ামে বিডি ক্লিন টঙ্গী জোন এ অনুষ্ঠানের আয়োজন করে। বিডি ক্লিন টঙ্গী জোনের জোনাল সমন্বয়ক কাজী রনি ইসলাম রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডি ক্লিনের উপদেষ্টা ও সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: বিল্লাল হোসেন মোল্লা, ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: খালেদুর রহমান রাসেল, সফিউদ্দিন সরকার একাডেমীর শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ।
এ সময় বক্তারা এলাকার রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্নতা কাজে বিডি ক্লিনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, টঙ্গীর যেসবস্থানে অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলে নোংরা করা হচ্ছে সেসবস্থানে বিডি ক্লিন ফুলের বাগান তৈরি করবে। এতে যে ধরনের সহযোগিতার দরকার তা তাদেরকে দেয়া হবে।