July 26, 2026, 3:09 am

টঙ্গীতে বিএনপির অফিস ভাঙচুর করে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর

Reporter Name
  • আপডেট Saturday, February 14, 2026
  • 116 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের টঙ্গীতে বিএনপির অফিস ভাঙচুর করে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর করা হয়েছে। শুক্রবার রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মোজাম্মেল লস্কর (৪৯) টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক।
আহত মোজাম্মেল লস্কর জানান, আমি দীর্ঘদিন যাবত সাতাইশ এলাকায় ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করে আসছি। এছাড়া সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকার সন্ত্রাসী বেলাল খান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বেলাল খান ও আশরাফুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী লোহার পাইপ, চাপাতিসহ ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় আমাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে জানতে বেলাল খানের মুঠোফোনে বেশ কয়েকবার কল করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর