July 9, 2026, 9:54 pm

টঙ্গীতে বাড়ির মালিকদের সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিকদের মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Tuesday, November 14, 2023
  • 119 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: পোশাক শ্রমিকদের ন্যুনতম বেতন সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার টঙ্গীর দত্তপাড়া এলাকায় বাড়ির মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর টঙ্গী সাব জোন। মতবিনিময় সভায় বাড়ি মালিকরা বাড়ি ভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের শতাধিক বাড়িওয়ালা অংশগ্রহণ করেন।
সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ। এর আগে সভায় তিনি বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর অজুহাতে বাড়ি ভাড়া যেন না বাড়ে, বাড়ির মালিকদের এ ক্ষেত্রে ছাড় দিতে হবে। শ্রমিকরা যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সবার সহযোগিতা চাই। বাড়িওয়ালা এবং শ্রমিকদের মধ্যে আন্তরিক ও সহযোগিতামূলক আচরণ অব্যাহত থাকলে সব সমস্যার সমাধান সম্ভব।
টঙ্গী জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মোশাররফ হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বাড়ির মালিকদের সঙ্গে স্থানীয়রাও উপস্থিত ছিলেন। সভায় সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে শিল্প পুলিশের এমন মতবিনিময় সভা চলবে বলে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর