শামীমা খানম :: বাংলাদেশের অন্যান্য জেলার নেয় গাজীপুর মহানগর টঙ্গীতে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক আগাস্টিন পিউরিফিকেশন। টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড জিনু মার্কেট খ্রিস্টানপাড়ায় উদযাপিত হয়েছে ২৫ ডিসেম্বর বড়দিনের বিশাল আয়োজন সকাল থেকে রাত পর্যন্ত। বড়দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ। ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদুর রহমান রাসেল। উপস্থিত ছিলেন গির্জার প্রধান।
টঙ্গীর বিশিষ্ট সমাজ সেবক অগাস্টিন পিউরিফিকেশন সকলের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি শুভেচ্ছা জানান ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতিকে বড়দিনের আনন্দ সবার কাছে বিলিয়ে দেওয়ার জন্য এছাড়াও তিনি বলেন, এই দিনে মহামানব যীশুখ্রীষ্ট পৃথিবীতে জন্মগ্রহণ করেন। অত্যন্ত দারিদ্র্য পরিবেশে তিনি বড় হলেও তিনি সকল খ্রিস্টান প্রজাতিকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসা যায় ।জীবন দশায় মানুষকে ভালো বাসার মধ্যে ক্ষমা করে কিভাবে আপন করে নেওয়া যায়। কিভাবে অসহায় গরীব দুঃখী মানুষদের পাশে থেকে সকলের সেবা করা যায়। সর্বোপরি সাতই জানুয়ারি নির্বাচনের শুভ কামনা করে তিনি সকলের কাছে বড়দিনের শুভেচ্ছা জানান।