July 9, 2026, 8:43 pm

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Wednesday, March 20, 2024
  • 131 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে বকেয়া বেতন চাওয়ায় মালিকপক্ষ ও পুলিশি হামলার প্রতিবাদ ও কারখানা খোলার দাবিতে সিজন্স ড্রেসেস লিমিটেডের হাজারো শ্রমিক কল কলকারখানা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় টঙ্গী কলকারখানা অধিদপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, সিজন্স কারখানা কর্তৃপক্ষ গতকাল কিছু টাকা পরিশোধ করলেও পুরো টাকা পরিশোধ করতে পারেনি। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিক ও পুলিশের কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে শ্রমিকদের সঙ্গে পুলিশের মারামারির কোনো ঘটনা ঘটেনি। শ্রমিকরা পুলিশের ওপর হামলা বা মারধর করেনি।
কারখানা শ্রমিকরা বলেন, মঙ্গলবার রাত সাতটার দিকে কারখানা ছুটির আগে আমাদের বেতন পরিশোধ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মালিকপক্ষ ও পুলিশ আমাদের পিটিয়ে কারখানা থেকে বের করে দেয়।
আমরা বাসায় চলে আসি। আজ সকালে কারখানায় গিয়ে দেখতে পাই কারখানা বন্ধের নোটিশ টানানো রয়েছে। পরে আমরা সবাই কলকারখানা অধিদপ্তরের সামনে চলে আসছি। এখনো কল কারখানা অধিদপ্তরের কেউ আমাদের সঙ্গে কথা বলেনি।
আমরা কলকারখানা অধিদপ্তরের সামনে অবস্থান করছি।
তারা আরো বলেন, আমাদের কেউ এক মাসের আবার কারো দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারও কেউ তিন মাসের বেতন বকেয়া রয়েছে। সামনে ঈদ আমাদের বেতন পরিশোধ না করলে চলার কোনো উপায় নেই। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। সংসার খরচ রয়েছে।
সিজন ড্রেসেস লিমিটেডের ফোন নম্বারে কল করা হলেন কেউ ফোন রিসিভ করেননি। তবে কারখানার সামনে বন্ধের নোটিশে লেখা আছে, গতকাল মঙ্গলবার একদল শ্রমিক কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভাঙচুর করে ও পুলিশের গায়ে হাত তোলে। এমন প্রতিকূল অবস্থায় প্রতিষ্ঠান খোলা রাখা সম্ভব নয় বলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর