September 20, 2026, 3:43 pm

টঙ্গীতে প্রবাসীর জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের বিরুদ্ধে আত্মসাতের চেষ্টার অভিযোগ

Reporter Name
  • আপডেট Saturday, September 19, 2026
  • 17 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া মন্ডল মার্কেট এলাকায় প্রবাসী মো. দুলাল হোসেনের জমি নিয়ে তার আপন বড় ভাই মো. হারিজ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিতে সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটকে কেন্দ্র করে সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ি নির্মাণ ও জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সূত্রপাত ২০২১ সাল থেকে। এরই ধারাবাহিকতায় প্রবাসী মো. দুলাল হোসেন তার জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে তার বড় ভাই মো. হারিজ মিয়া তাতে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্থানীয় বিএনপি নেতা মো. শহীদ মন্ডল ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের সম্মতিতে সাময়িকভাবে সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ রাখা হয় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে মো. হারিজ মিয়া ওই জমিতে মাটি দিয়ে ভরাটের কাজ শুরু করলে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে মো. শহীদ মন্ডল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। একপর্যায়ে মো. হারিজ মিয়া মাটিতে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনার পর মো. হারিজ মিয়া স্থানীয় বিএনপি নেতা মো. শহীদ মন্ডল ও প্রবাসী মো. দুলাল হোসেনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে মো. দুলাল হোসেন ও মো. শহীদ মন্ডল দাবি করেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হলে বিষয়টির সত্যতা বেরিয়ে আসবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে। জমির মালিকানা, সীমানা এবং অভিযোগের সত্যতা—সবকিছুই তদন্তের মাধ্যমে নির্ধারিত হওয়ার বিষয় বলে সংশ্লিষ্টরা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর