July 9, 2026, 4:34 pm

টঙ্গীতে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, July 8, 2024
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে জান্নাত (১৮) নামে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুকুরপার গ্রামের হাবিবের মেয়ে। জান্নাত টঙ্গীর পাগাড় এলাকায় জনৈক আবুল হোসেনের ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন। রবিবার (৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জান্নাত টঙ্গীর পাগাড় এলাকায় দাদা গার্মেন্টস নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন। রবিবার বিকেলে কারখানা থেকে কাজ শেষে বাসায় আসেন তিনি। সন্ধ্যায় তার নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো নিথর দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জান্নাতের বাবা হাবিব বলেন, গত ছয় মাস আগে টঙ্গীর পাগাড় ঝিনু মাকের্ট এলাকার জনৈক শিপন খানের ছেলে সোহান খানের সঙ্গে বিয়ে হয় জান্নাতের। পরে পারিবারিক কলহের জেরে গত চার মাস আগে মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকেই জান্নাত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারানা আনোয়ার বলেন, জান্নাতকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার গলায় ফাঁস লাগার চিহ্ন রয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর