July 9, 2026, 3:08 pm

টঙ্গীতে পুলিশের উপ-পরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, October 18, 2023
  • 137 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিল্টন কুন্ডুর (৩২) (বিপি নং-৯২২১২৩৮৭১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিল্টন কুন্ডু গত কয়েকদিন আগে পূবাইল থানা থেকে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে থানার ব্যারাক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিল্টন কুন্ডু নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা বইঘের হাট গ্রামের সুজিত চন্দ্র কুন্ডুর ছেলে।
পুলিশ জানায়, রোস্টার অনুযায়ী থানার অন্যান্য কর্মকর্তারা তাদের নিজ নিজ ডিউটিতে চলে গেলেও মিল্টন কুন্ডু গতকাল রাতে ডিউটিতে যান নি। একপর্যায়ে রাত ৯টার দিকে তিনি থানার ৬ষ্ট তলায় তার ব্যারাকের কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজার ছিটকানি আটকিয়ে দেন। রাত ১০টার দিকে তার অন্য রুমমেটরা কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি শুরু করেন। এসময় ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে থানার পুলিশ সদস্যরা দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মিল্টন কুন্ডু গত ১০/১২দিন আগে আমাদের থানায় যোগদান করেছেন। আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের (স্যারদের) বিষয়টি জানানো হয়েছে। উনারা এসে যে সিদ্ধান্ত দেবেন সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর