মো. জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে নিউ মন্নু ফাইন কটন মিলস লি: এর ২২তম বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে টঙ্গীর মিলগেট এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল শেয়ার হোল্ডারদের সমন্বয় নতুন করে নিউ মন্নু ফাইন কটন মিলস লি: এর চেয়ারম্যান হারুন অর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক হাজী মিজানুর রহমানকে পুনরায় নির্বাচিত করা হয় এবং মো. কামাল হোসেন, মো. হাজী কবি ও মো. আজিজকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।
নিউ মন্নু ফাইন কটন মিলস লি: এর চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান (বি. কম)সহ প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।