July 9, 2026, 6:35 am

টঙ্গীতে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, September 26, 2023
  • 193 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাব্বির দেওয়ান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতের টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ সাব্বিরকে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কিশোরীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এম সাফায়ত ওসমান বলেন, নির্যাতিত কিশোরীর পরিবারের সঙ্গে অভিযুক্ত সাব্বিরের সম্পর্ক ছিল। কিশোরী একজন মানসিক ভারসাম্যহীন। সাব্বির প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন। গত শনিবার রাতে সাব্বির ওই বাসায় একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। রাতে স্বজনেরা বাসায় ফিরলে কিশোরী ঘটনাটি তাঁদের জানায়। পরে গতকাল মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর