April 20, 2026, 11:59 pm

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষ ৫জন আহত অতিরিক্ত পুলিশ মোতায়েন

Reporter Name
  • আপডেট Monday, April 6, 2026
  • 49 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন| আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে| আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এরশাদনগরের ৩ ন¤^র ব্লকে এই সংঘর্ষের ঘটনা ঘটে|
স্থানীয় সূত্র জানায়, বিদেশফেরত এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ˆতরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়|
সংঘর্ষে আহতরা হলেন সোহাগ মিয়া (২২), অহিদুল ইসলাম (২৪), লাকি আক্তার (৫০), রবু ইসলাম রবো (২৫), মো. শাকিল এবং সাগর (২৩)| আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়| তাদের মধ্যে শাকিলের অবস্থা আশঙ্কাজনক| এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে|
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর