September 20, 2026, 7:04 pm

টঙ্গীতে দিনদিন বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা জনমনে আতঙ্ক

Reporter Name
  • আপডেট Friday, September 11, 2026
  • 33 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই ঘটছে চুরির ঘটনা। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। আজ শুক্রবার ভোর রাতে মহানগরীর টঙ্গীর কাঁঠালদিয়া হাজী বাড়ি এলাকার একটি বাড়ির বৈদ্যুতিক তার চুরি করে কেটে নিয়ে যায়।
বাড়ির মালিক পীরজাদা মো: নোয়াব আলী জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চোরের দল বৈদ্যুতিক খুঁটি থেকে তার কেটে নিয়ে যায়। পরে ডেসকো অফিসে এসে বিষয়টি জানান। ডেসকো অফিস থেকে লোকজন এসে পুনরায় তার লাগিয়ে বিদ্যুৎ লাইনটি সচল করে। তিনি আরো জানান, চুরি ও ছিনতাইকারীদের অত্যাচারে এলাকার কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। প্রতিনিয়তই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। স্থানীয় পুলিশ প্রশাসন রাতে টহল জোরদার করে এইসব অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
অপরদিকে এক কসাই জবাই করার জন্য আনা একটি ষাড় গরু তার দোকান থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকার গরু খামারিরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর