October 12, 2026, 4:12 pm

টঙ্গীতে তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Friday, April 19, 2024
  • 153 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার সকালে নদীর চুয়ারিটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই আব্দুল মান্নান।
তিনি জানান, শুক্রবার সকাল ১১টার দিকে নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ ফাঁড়িতে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশটি। আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের পরনে রয়েছে কালো রঙের গেঞ্জি ও জিনস প্যান্ট। তার পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দলকে খবর পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে হত্যার পর যুবকের লাশ তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর