August 25, 2026, 2:24 pm

টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট Sunday, October 15, 2023
  • 447 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর ৫৫ নং ওয়ার্ড নামার বাজার এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে টঙ্গীর নামার বাজার এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানায়, নামার বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামাল, জুম্মন, ছানু মদপান করে আমাদের গালাগালি করতে থাকে এসময় ৫৫ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিষ্টার সরকার এসে এর প্রতিবাদ করলে তাকেও গালাগালি করতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা আমাদের হুমকি দিয়ে চলে যায় এবং পরবর্তী দলবল নিয়ে সংবদ্ধ হয়ে আবারও আমাদের উপর হামলা চালায়। এসময় আমি মোঃ মামুন ও আমার ছোট ভাই অপু গুরুতর আহত হই। পরে আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কামাল, জুম্মন ও ছানোর সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, বিদ্যুৎ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা আহত অবস্থায় টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর