July 8, 2026, 7:50 pm

টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে মশারী ও মিনি ডাস্টবিন বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, September 5, 2023
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে ৪৬নং ওয়ার্ড মেঘনা রোড সংলগ্ন সৈলারগাতি এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গু পতিরোধে বিভিন্ন কর্মসূচির আয়োজন হয়েছে। আরবান প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার বিকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রায় পাঁচ হাজার দুস্থ পরিবারের মাঝে মশারি বিতরণ করেন। এছাড়াও বাসা-বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মিনি ডাস্টবিন বিতরণ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে এবং ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর