August 18, 2026, 7:00 pm

টঙ্গীতে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, August 8, 2023
  • 256 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।জানা যায় সোমবার রাতে দক্ষিণ আরিচপুর হোন্ডা রোড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জনৈক বসির আহম্মেদের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর, ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের ০৪ (চার) সদস্য কে গ্রেফতার করে। গ্রেফতার কৃতর হলেন (১) মোঃ আনোয়ার হোসেন (৩০), ২. মোঃ আল মামুন (৩০), ৩.মোঃ কোরবান আলী (২৫), ৪.মোঃ সজীব মিয়া (২০), গ্রেফতার কৃত আসামীদের কাছথেকে ০৪ (চার) টি চাকু উদ্ধার করা হয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। মামলা নাম্বার ১১, তারিখ-০৭/০৮/২০২৩, ধারা- ৩৯৯/৪০২পেনাল কোড রুজু করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর